বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

Latest news, শীঘ্রই আসছে

ছবি
Latest news , শীঘ্রই আসছে, বঙ্গ লিখন , খবর আমরা খবর নিয়ে আসবো আপনাদের সামনে , যা হবে  ১০০ শতাংশ সত্যি,  Notification টা allow করে, চলতি  ভাষায় লেখা খবর পেয়ে যান আপনার মোবাইল বা কম্পিউটারে সোজাসুজি। আমাদের খবর পাঠাতে বা আমাদের সাথে যুক্ত হতে  যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ এ,বা ইমেইল করুন sanyalsaptarshi57@gmail.com , এ।

বাংলা রহস্য গল্প বর্ণ বিপর্যয়, Bengali thriller novel borno biporjoy by souvik chaterjee.bongo likhon


 
 বাংলা রহস্য গল্প বর্ণ বিপর্যয়, Bengali thriller novel borno biporjoy,bongo likhon


 
 
 আবহাওয়া দপ্তরের ঘোষণা মতোই আজ কে নিম্নচাপ।প্রায় ঘোলাটে আকাশ ঘনীভূত রহস্যের মত,ঢেলে চলেছে সন্দেহ।সন্দেহ,এ বৃষ্টি দু তিন দিনেও নিস্কৃতি দেবে না বোধহয়।নিজের অফিসে বসে কিছু পেন্ডিং ডেটা সিস্টেমে আপলোড করছিলো সন্দীপ। অফিস বলতে থানা।আর সন্দীপ  সেই থানার আই সি।চলিত কথায় বড়বাবু বলে বাঙালি। আজ সন্দীপের নাইট ডিউটি,এখন রাত দশটা বাইরে বৃষ্টি অবিরাম।বড়বাবু শব্দটার সঙ্গে যেমন ছবি মনস্পটে তৈরি হয়,সন্দীপ ঠিক তার বিপরীত মেরুর অভিযাত্রী। আপাদমস্তক জয় গোস্বামী, ঝুম্পা লাহিড়ী পড়া এক তরুণ। স্বভাবে বড়ই নরম,এ থানার বড়বাবু।পুলিশের চাকরি তার বড় অপছন্দের। কিন্তু চাকরি তো! ছাড়া তো যায় না! তবু রোজকার ঝামেলায় বীতশ্রদ্ধ হয়ে মনে হয়,'দি শালা রিসাইন করে..'
          মোবাইল বাজে,বেসুরো সুরে।রাজধানীর অভিজাত এলাকায় তার থানা।বাঙলায় বললে পশ এরিয়া! এখানে মানুষ,সচেতন এর চেয়ে বেশি কিছু।পুলিশ আর চৌকিদারের ফারাক বোঝেন না!এরা 'সোফিসটিকেটেড এলিট, পারলে রাতে বেশি কুকুর চেঁচালেও থানায় ফোন করেন।'
 'হ্যালো,আই সি!'
 'হোয়াট দি হেল,ইউ পিউপিল আর ডুয়িং...'
 'হোয়াট?'ভয়ঙ্কর বিরক্তি আড়ালের প্রয়োজন নেই সন্দীপের।
 'আই হ্যাভ বিন গিভেন আ রটেন্    এনটায়ারলি রটেন্ বিরিয়ানি... আমায় পচা বিরিয়ানি ডেলিভারি করা হয়েছে...ইয়ে সব্ খায়ে তো আদমী বাঁচে গা ক্যায়া!'
 'আচ্ছা,বুঝলাম,কোন রেস্টুরেন্ট? '
 'সোয়াদিষ্ট্ হাউস'
 'আচ্ছা দেখছি,!'ভদ্রলোকের ঠিকানা লিখে নিয়ে ফোন রাখে সন্দীপ।নিজের টিম নিয়ে বেরোয়।গন্তব্য 'সোয়াদিষ্ট্'রেস্টুরেন্ট।
                'দেখুন স্যার,সুরেশ মালহোত্রা,আমাদেরও ফোন করেছিলেন,কিন্তু আমাদের আজকে ওনার কাছে কোনোই ডেলিভারি হয়নি'রেস্টুরেন্ট এর ম্যানেজারের গলায় কোথাও সত্য থাকলেও সেটাকেই ধ্রুব বলে ধরার কিছুই নেই।ইতিমধ্যে মালহোত্রা ভদ্রলোক আরো বার তিনেক ফোন করেছেন আই সি সন্দীপকে।অভিযোগের অন্ত নেই তার! কিছুটা স্বাভাবিক বৈকি।খাবার জিনিষ, দায়িত্ববোধ,বিশ্বাস আর পরিচ্ছন্নতা শেষ কথা! আবার অন্যদিকে 'সোয়াদিষ্ট্ হাউস'এ শহরের খাদ্যরসিক ধনিদের ভোজ বিলাশের শেষ ঠিকানা।এদের সুনাম নিয়েও প্রশ্ন নেই।আপাতত,খাবারের নমুনা আর ইনভয়েস টা দরকার,তারপর,দেখতে হবে কোন রেস্তরাঁ, তাদের ফুড সেফটি,সিকিউরিটি অথোরিটির অনুমোদন আছে কি না! তেমন বুঝলে সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করতেই হয়।কেসটা জটিল চেহারা নিতেও পারে!
             সন্দীপের গাড়ি এসে দাঁড়ায়,এক মাঝারি অট্টালিকা গোছের উঁচু পাঁচিল ঘেরা  বাড়ির সামনে।সুসজ্জিত বাগান এর মাঝ বরাবর পাথর বসানো রাস্তা পেরিয়ে, গাড়ি বারান্দা,বড়লোকের পোর্টিকো! সমগ্র বাড়িটাই যেন ভীষণ নির্জন! জনপ্রাণী হীন।চাকর-বেয়ারা,দারোয়ান -মালি,থাকাটা স্বাভাবিক, কিন্তু তেমনও কারো দেখা নেই।'মালহোত্রা কি একাই থাকে তবে!'বেল বাজাতে যে ভদ্রলোক  দরজা খুললেন,তিনিই যে স্বয়ং মালহোত্রা,তা বলে দিতে হয় না!চেহারায় স্পস্ট বিরক্তি আর বিভ্রান্তি!এবং প্রবল অস্থির! পচা বিরিয়ানি খেলে নিশ্চিত বিষক্রিয়া হতে পারে,কিন্তু সেই বিষ যখন পেটে পড়েনি,তাই প্রতিক্রিয়ায় একটু সংযম আশা করা কি যায় না! হয়তো যায় না।এরা ধনী।এদের অনেক কিছুই সাধারণের অনুভূতির বাইরে!
 'দেখুন দেখুন...খুদ দেখিয়ে,চাহে চাখ্ ভি লিজিয়ে থোরা,দিস ইস হোয়াট আই হ্যাভ বিন গিভেন্!'
 সত্যিই খাবার টা থেকে বিশ্রী গন্ধ আসছে।এমনিতেই ঘরটার সব জানালা বন্ধ,আষ্টেপৃষ্ঠে! ঘরের মধ্যেকার জমাট বাঁধা বাতাস যেন ঝাঁঝাল দুর্গন্ধে ভারি হয়ে গিয়েছে!ভদ্রলোক এর ক্রোধ খুব একটা অমূলকও নয়। এমনই গন্ধ,ক্ষুদ্রান্ত-বৃহদন্ত্র পাকিয়ে উঠে আসবে মনে হচ্ছে।সন্দীপ এক টুকরো মাংস হাতে নিয়ে পরখ করে,খুব নরম তুলতুলে মাংস কিন্তু বহু পুরোনো আর পচা, এ বিষয়ে সন্দেহ নেই।
 'আচ্ছা,আপনি খাবারের সাথে বিল নিয়েছিলেন সেটা দিন,তাহলেই আমরা স্টেপ নিতে পারবো!'
 'সিওর,সিওর...'বলে বিল খুঁজতে শুরু করলেন।আরো কী সব বলে চলেছেন,যেগুলো আপাতভাবে ক্ষোভেরই স্বাভাবিক বহিঃপ্রকাশ ! সন্দীপ সেদিকে কর্ণপাতের প্রয়োজন বোধ করলো না।'হাত টা ধোয়া দরকার, !'মস্ত সিনেমাটিক লিভিং রুমের আলো আঁধারি কোণ লাগোয়া আয়তক্ষেত্রকার দরজা,ওটাই বাথরুম।সন্দীপ বাথরুমের দরজা ঠেললো! একটা বটকা,পচা বিশ্রী থেকেও জঘন্য একটা গন্ধে সন্দীপের স্নায়ুতন্ত্রও পাকিয়ে উঠলো!
      ২
 ------
 থানার সামনে সমস্ত মিডিয়া ভেঙে পড়েছে।আর শহর জুড়ে ভেঙে পড়েছে মেঘ,বৃষ্টি চলবে।সন্দীপ ভিজে আছে ভিতরে ভিতরে!মালহোত্রার  বাথরুমের দরজা ঠেলে, সন্দীপ দেখেছিলো,ছিন্নবিচ্ছিন্ন একটি বাচ্চা মেয়ের মৃতদেহ।পচে ফুলে উঠেছে।কালো হয়ে গিয়েছে।মেয়েটি মালহোত্রার নিজের মেয়ে।মালহোত্রার ইন্টারোগেশন শেষের দিকে।নির্বিকার পিতা জানিয়ে দিয়েছে,মাস খানেক আগে,সে তার নিজের পাঁচ বছরের মেয়ে খুশবুকে শ্বাসরোধ করে খুন করে,এবং তার হাত পা আঙুল, কষাই এর যত্নে টুকরো টুকরো ক'রে কেটে  রান্না করতে থাকে।সেদিনের বিরিয়ানি তারই পরিণাম! রেস্টুরেন্ট এর নাম সে কেন করেছে,তার সদুত্তর দিতে পারে নি মালহোত্রা! ফ্যোরেন্সিক রিপোর্টে স্পষ্ট, ওটি হিউম্যান ফ্লেশ,নরমাংস! 
 
  মোটিভ যেন আরোই নৃশংস, 'মুঝে কালি লাড়কি পসন্দ্ নেহি থি!'মালহোত্রা স্কিৎজোফ্রেনিক।কোর্ট অর্ডারে তার এ্যাসাইলাম কাস্টডি নিশ্চিত প্রায়।আর একটু আগেই জানা যায়,মালহোত্রার স্ত্রী,বহু বছর নিঁখোজ।অনেক বছর আগে মালহোত্রা কাগজে 'মিসিং এ্যাড' দিয়েছিলো নিজেই 'আ লেডি,এজেড ট্যোয়েন্টি এইট,উইয়ারিং শাড়ি,ডার্ক কমপ্লেকশন্,মিসিং সিন্স...'
 'খুশবু আর তার নিরাপরাধ মা...দুজনেই এক মানসিক রোগীর ববর্রতার স্বীকার! নাকি বর্বরতা থেকেই এই ভয়ংকরতম মানসিক রোগ,সে উত্তর জানে না সন্দীপ।সে শুধু জানে জর্জ ফ্লয়েড দের প্রতিদিন খুন করা হয়,পৃথিবী জুড়ে,বিভিন্ন নামে!
 
 'নাঃ,এ চাকরি আর করতে পারবো না!'দুর্গন্ধ টা ভুলতে পারছে না সন্দীপ!

কলমে - শৌভিক চ্যাটার্জী


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Your comment is valuable to us thank you and please subscribe through email

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলা রহস্য গল্প 'ক্রিমিনাল', bengali thriller story Criminal by Tina Bhatyacharya, bongo likhon

বাংলা প্রতিবেদন - ক্ষুদিরাম bengali article on sahid khudiram bose

বাংলা-কবিতা - প্রণমি তোমারে,Bangla kobita pronomi tomare