বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

Latest news, শীঘ্রই আসছে

ছবি
Latest news , শীঘ্রই আসছে, বঙ্গ লিখন , খবর আমরা খবর নিয়ে আসবো আপনাদের সামনে , যা হবে  ১০০ শতাংশ সত্যি,  Notification টা allow করে, চলতি  ভাষায় লেখা খবর পেয়ে যান আপনার মোবাইল বা কম্পিউটারে সোজাসুজি। আমাদের খবর পাঠাতে বা আমাদের সাথে যুক্ত হতে  যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ এ,বা ইমেইল করুন sanyalsaptarshi57@gmail.com , এ।

বাংলা গল্প সোনাঝুরি, bengali story / golpo / novel titled Sona jhuri Tanuka Chowdhury


 
bangla golpo sonajhuri, bengali story sona jhuri

 

বাংলা গল্প সোনাঝুরি, bengali story / golpo / novel titled Sona jhuri, bongo likhon


"ও-ই, আজ বিকেলে নামবি ত? "
"হ্যাঁ, নামব .. "
স্কুল থেকে দুপুর বেলা ফেরার সময় পুনি গলিতে দাঁড়িয়ে ছিল।রোজ বিকেলে পুনি র সাথে খেলতে নামার মজাই আলাদা।
পুনি স্কুল যায় না। ওর মা মারা গেছে দুবছর হল। - দশ বছর বয়সী পুনি রান্না থেকে শুরু করে সব কাজ করে।
 মৌ এর মা পুনি র ছোট ভাই টাকে খুব ভালো বাসে। ওর কানে র ভেতরে ফোঁড়া হয়ে সে কি সাংঘাতিক অবস্থা হয়েছিল...উনি রোজ গরমজল,তুলো দিয়ে পরিষ্কার করে মলম লাগিয়ে দিতেন।।মৌ এর ও ছোট ভাই আছে একটা।
 
বিকেলে হা ডু ডু খেলতে গিয়ে  পুনি না বুঝে মৌ কে  জোরে ধাক্কা দেয়। মৌ ছিটকে  গিয়ে অজ্ঞান হয়ে যায়।সবাই ধরাধরি করে বাড়ি নিয়ে যায়।মৌ এর জ্ঞান ফেরে।
"কাল থেকে তোমাদের খেলা বন্ধ",মৌ এর বাবা বলে দিলেন।....❌

" ওওই, শোন না, আমি ইচ্ছে করে ধাক্কা দিই নি রে,ওই কথা বলবি না?  ওওঈইই....."মৌ কোন উত্তর না দিয়ে স্কুল থেকে বাড়ি ঢুকে যায়। বিকেল বেলা গুলো য় আর  খেলা নেই।🖤
" মৌ, সন্ধে অবধি ঘুমাতে নেই, মা। ওঠো ... এই, মৌ, একি কাঁদছিস কেন, কি হয়েছে?"মা সব বুঝে গেছে।
আজ রাতে হাঁসের ডিমের কষা আর ভাত.. মৌ এর খুব প্রিয়।
মা মৌ কে বলল , "যা, পুনি আর ওর ভাই কে ডেকে নিয়ে আয়।তোরা সবাই একসাথে খেয়ে নিবি।"

মৌ দৌড়াচ্ছে  "পুনিইইইইইইই". 💃💚❤
🖋

তনুকা চৌধুরী

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলা রহস্য গল্প 'ক্রিমিনাল', bengali thriller story Criminal by Tina Bhatyacharya, bongo likhon

বাংলা প্রতিবেদন - ক্ষুদিরাম bengali article on sahid khudiram bose

বাংলা-কবিতা - প্রণমি তোমারে,Bangla kobita pronomi tomare