পোস্টগুলি

আগস্ট, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

Latest news, শীঘ্রই আসছে

ছবি
Latest news , শীঘ্রই আসছে, বঙ্গ লিখন , খবর আমরা খবর নিয়ে আসবো আপনাদের সামনে , যা হবে  ১০০ শতাংশ সত্যি,  Notification টা allow করে, চলতি  ভাষায় লেখা খবর পেয়ে যান আপনার মোবাইল বা কম্পিউটারে সোজাসুজি। আমাদের খবর পাঠাতে বা আমাদের সাথে যুক্ত হতে  যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ এ,বা ইমেইল করুন sanyalsaptarshi57@gmail.com , এ।

বাংলা প্রতিবেদন আদর্শবান bengali article on Dr sarvapalli radhakrishnann

ছবি
বাংলা প্রতিবেদন আদর্শবান ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তামিলনাড়ু রাজ্যের মাদ্রাজ শহরের অদূরবর্তী তিরুতানি নামক একটি অখ্যাত গ্রামের দরিদ্র ,তামিল ব্রাহ্মণ পরিবারে জন্ম নেন । শোনা যায় তাঁর পিতা চান নি তিনি পূজারি ছাড়া অন্য কিছু হোন : কিন্তু বিশ্বপিতার ইচ্ছা বোধহয় আলাদা ছিল । নিজ অদম্য জেদ আর ঐকান্তিক চেষ্টাতে তিনি পরবর্তী কালে হয়েছিলেন একজন আদর্শ শিক্ষক , দার্শনিক ও একজন ধর্মজ্ঞ মানুষ । ভারতের উপরাষ্ট্রপতি ও রাষ্ট্রপতির পদ ও তিনি অলংকৃত করেছিলেন । ৫ ই সেপ্টেম্বর তাঁর জন্মদিনের তারিখ টি তাঁর ছাত্র-ছাত্রীরা পালন করতে চাইলে তিনি তাদের তা গোটা জাতির "শিক্ষক দিবস " হিসাবে পালন করতে উৎসাহিত করেন । ব্যক্তিপূজোর জয়গান এ বিশ্বাস রাখতেন না রাধাকৃষ্ণন ; তাঁর বিশ্বাস ছিল গোটা শিক্ষক সমাজের প্রতি । আজ যেখানে রাজনৈতিক নেতাদের মধ্যে নিজের আখের গুছিয়ে নেওয়া বা আর্থিক সমৃদ্ধি ঘটানোর নির্লজ্জ প্রতিযোগিতা চলে সেখানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি থাকাকালীন তাঁর পাওয়া ভাতার বেশিরভাগটা ই ফিরিয়ে দিয়েছিলেন রাজকোষে । একজন প্রকৃত দেশপ্রেমিক হিসাবে তাঁ...

বাংলা গল্প - আমার কথা - সিরিজ Bengali story Amar kotha

ছবি
বাংলা গল্প - আমার কথা " ও দিদি,মোচা,থোড়,কচুর শাক,হাঁসডিম আছে, নেবেএএএ,নাও না গো,ও দিদি ".... তৃণা তার সরকারি আবাসনের তিন তলার ফ্ল্যাটের ব্যলকনি তে জামাকাপড় মেলছিল,নীচে র রাস্তা থেকে ডাক শুনতে পেল।সে ঝুঁকে নীচে তাকাল।একটি কমবয়সী বউ মাথায় ঝুড়ি নিয়ে ডাকছে.. " ও দিদি নাও না গো.. সব দেশি জিনিস।"  তৃণা ভাবে ভালোই হল, বাজার যেতে হবে না।এখান থেকে কিছু নিয়ে দেখি।ওকে দাঁড়াতে বলে হাউসকোট জড়িয়ে নিয়ে মানিব্যাগ নিয়ে নীচে নামল। " কচুর শাক?গলা কুটকুট করবে না ত?  দাও তাহলে। আর কটা ডিম ও দাও।" তৃণা বলল বউটিকে।"দিদি, ভাল প্লাস্টিক নেই গো,আমি ঊপরে তুলে দেব তোমায়?" "না থাক, আমি পারব।" তৃণা ওর দাম মিটিয়ে উপরে উঠতে যাচ্ছে, " ও দিদি, একটু আমার ব্যাগ টা দেখবে গো,সামনের টিউকলে একটু জল খেয়ে নেব তালে।"তৃণা দাঁড়ায়। বউটি কলখুলে হাত কোষ করে জল খেল। "তুমি কোথায় থাক? " তৃণা জিজ্ঞেস করে। "শেরপুর, দিদি।"  "সে ত অনেক দূর... প্রায় দু'ঘন্টা র বাসরাস্তা.." "হ্যাঁ গো,দিদি।ওই হাতি গাড়ি করে এসেছি,এখন ত তেমন বাস টাস চলছে না।"...

বাংলা গল্প - লুকোচুরি Bengali story - lukochuri

ছবি
  লোকের কাছে সত্য গোপন করার চেষ্টা করে সাময়িক লুকোচুরি খেলা যায় বটে ; কিন্তু নিজের বিবেকের সাথে দীর্ঘসময় লুকোচুরি চলে কি ???? অন্যের কোনো ভুল কে তুলে ধরার আগে নিজের ভুলের মাত্রা বিচার করা জরুরি নয় কি ??? আমার প্রিয় মানুষের ভুল কে আড়াল করা যদি ভালোবাসার ই প্রত্যক্ষ প্রভাব হয় ; তবে ভুলের প্রশ্রয় কি কোনোদিন নিজের দিকে বুমেরাং হয়ে আসতে পারে না ??? সম্মান পাওয়ানোর জন্য কেউ মনোনীত হয় কি ???সম্মান তো অর্জনের বস্তু । লুকোচুরি তে ততক্ষণ ই স্বস্তি যতক্ষণ লুকিয়ে থাকা যায় ; একবার সনাক্ত হয়ে গেলে তখন আবার অন্য কে খুঁজতে লেগে পড়তে হয় । আমাদের পুজো করা সাজপোশাক পড়ানো ঠাকুর যে কাঁচা মাটি দিয়েই তৈরি ; ভাসানের পর আবার সে ফিরে যায় আগের রূপে । তার আগের রূপ আর পরের রূপ কে মিথ্যা ধরে শুধু তার কয়েকদিনের সুসজ্জিত রূপ কেই চূড়ান্ত ধরা যে নিজের কাছেই নিজের ছলনা । কঠিন বা নির্মম সত্যের উপর আরোপিত মিথ্যার প্রলেপ অনেকটা সূর্যদেব কে মেঘে ঢাকার মতোই ক্ষনস্থায়ী ; অচিরেই মিথ্যার অন্ধকার কাটিয়ে বিকশিত হবেই সত্যের সোনালী সূর্যের চিরন্তন আলো । কলমে - অভিষেক সিংহ রায়

বাংলা প্রতিবেদন - ক্ষুদিরাম bengali article on sahid khudiram bose

ছবি
#ক্ষুদিরাম                   তিন খুদে শস্যের বিনিময় বাবা তাকে জন্মের কিছুক্ষন পরই বিক্রি করে দিয়েছিলেন.. সন ১৮৮৯,৩রা ডিসেম্বর.. তাই তার নামও রাখা হয় ক্ষুদিরাম,..         অষ্টম শ্রেণীতে পাঠরত ছেলেটি ১৯০৫ এর বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনে প্রভাবিত হয়ে পড়াশুনার ইতি টেনে সত্যেন বসুর গুপ্ত সমিতিতে যোগ দেন..মেদিনীপুর কৃষি ও শিল্পমেলায় "সোনার বাংলা" নামক বিপ্লবী পএিকা বিলি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পরেও সেবারের মতো পালাতে সক্ষম হন.. বিপ্লবী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকায় তার জামাইবাবুর চাকুরি সংকটে পরে ও ক্ষুদিরামকে তার আশ্রয়স্হল পরিবর্তন করতে হয়..        ১৯০৭-এ কলকাতাস্হ মানিকতলায় বারীন কুমার ঘোষের বাগানবাড়ীতে সশস্র বিপ্লবীদল গঠিত হয়, যা পরবর্তীতে "যুগান্তর দল" নামে পরিচিত... এইদলের পক্ষ থেকে কিংসফোর্ডকে হত্যার ভার পরে প্রফুল্ল চাকী ও ক্ষুদিরামের ওপর.. সেইমতো ১৯০৮ সালের ৩০শে এপ্রিল, রাত ৮ টায় কিংসফোর্ডের গাড়ি ভেবে বোমা নিক্ষেপ করলে ভুল বসত নিরাপরাধ লেডি কেনিডি ও তার কন্যার মৃত্যু হয়.. এই ঘটনার পরিপ্রক্...

কবিতা - হারানো বন্ধুত্বরা bengali poem harano bondhuttora

ছবি
কবিতা - হারানো বন্ধুত্বরা রাতবিরেতে হঠাৎ মনখারাপ হলে, কিংবা হঠাৎ পাওয়া কোনো আনন্দে, যাদের কথা প্রথম  মনে পড়ে। যাদের সঙ্গে এক বিকেলে  সারা সপ্তাহের ক্লান্তি মিটে যায়। কিছু না বলে গলা জড়িয়ে কাঁদলেই সবটা বুঝে যায়, চোখ মুছিয়ে  আবার হাসায়, তারাই তো বন্ধু। প্রকৃত বন্ধু। বড় হওয়ার রেসে  হারিয়ে গেছে সবাই, হারিয়েছে সবটাই। স্মৃতিতে বাঁচে সব বন্ধুত্বরা,  বন্ধুরাও।। মাঝে মাঝে হুহু করে ভেতরটা। জীবনের জটিলতা গুলো ভুলে আবার যদি জড়িয়ে ধরা যেত সবাইকে, কষ্টগুলো বলা যেত মন খুলে, যদি শুধুই সরলতা থাকতো সম্পর্ক গুলোয় তাহলে হয়ত জীবনটা আরো সুন্দর হতো। আসলে, আমাদের বুকের একপাশ অন্ধকার হয় বন্ধু ছাড়া।। সবাইকে যেমন বন্ধু বলা যায় না,  আবার দূরে গেলেও অনেক বন্ধুকে ভোলা যায় না। তাই, ভালো থাকিস হারিয়ে যাওয়া বন্ধুরা 🙂 -- Saheli Barua .❤ sahelir onyanyo lekha

কবিতা - জলধি Bengali poem jaladhi by manju sanyal

ছবি
কবিতা - জলধি Bengali poem jaladhi  শুয়ে আছে শঙ্খ, শুয়ে আছে শুক্তি,  বুকে নিয়ে মুক্তো  নীলাভ সমুদ্র মাঝারে  একা আমি হেঁটে চলি সমুদ্র পাড়ে।  সমুদ্রচ্ছ্বাস বাহুবন্ধনে বেঁধেছে হৃদয়  লবণাক্ত জল  জানেনা কি স্রোত তাকে মানায় । মাধ্যাকর্ষণ এক   অব্যক্ত প্রেম  সূর্য আর চাঁদে,  সমুদ্র মাতাল হয়  ভেসে যায় জোয়ারের টানে  আবার গুমড়ে মরে  দূর হতে কাছে সরে  ভাটা পড়ে প্রেমে।  সমুদ্র  স্বরমালা রচনা করে  আপন খেয়ালে  ধরা দেয় মাছেদের দলে,  জলজ উদ্ভিদে, প্রবালে।  বালু ভূমি দিয়ে হেঁটে যাই  দূর হতে দূরে  দুষ্টু কাঁকড়া র দল লুকায়  বালুর গভীরে  নোনা মাটি মাখা ভাতের গন্ধ নিয়ে  ধীবরেরা বাস করে  সমুদ্র হতে একটু দূরে  বাতাসে নোনা গন্ধ, ভাতের গন্ধ,  লবণাক্ত জল আমার সর্বশরীরে  এপারে দাঁড়িয়ে আমি  সমুদ্র  ও আছে যে ওপাড়ে। মঞ্জু সান্যাল এর অন্যান্য লেখা মঞ্জু সান্যাল