বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

Latest news, শীঘ্রই আসছে

ছবি
Latest news , শীঘ্রই আসছে, বঙ্গ লিখন , খবর আমরা খবর নিয়ে আসবো আপনাদের সামনে , যা হবে  ১০০ শতাংশ সত্যি,  Notification টা allow করে, চলতি  ভাষায় লেখা খবর পেয়ে যান আপনার মোবাইল বা কম্পিউটারে সোজাসুজি। আমাদের খবর পাঠাতে বা আমাদের সাথে যুক্ত হতে  যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ এ,বা ইমেইল করুন sanyalsaptarshi57@gmail.com , এ।

বাংলা রহস্য গল্প 'ক্রিমিনাল', bengali thriller story Criminal by Tina Bhatyacharya, bongo likhon


 


bangla rohossyo golpo criminal


বাংলা রহস্য গল্প 'ক্রিমিনাল', bengali thriller story Criminal, bongo likhon.


 মাত্র সাতদিন হল বিয়ে হয়েছে নীলাঞ্জনার। কিন্তু শ্বশুর বাড়িতে এসে সব ঠিকঠাক থাকলেও কেমন যেন একটা অস্বস্তি কাজ করে ওর নিজের মধ্যে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার প্রতিদিন মধ্যরাতে এক জঘন্য স্বপ্নে ওর ঘুম ভেঙে যায়। দেখে একটি ছেলে একটি মেয়েকে ধর্ষণ করছে আর মেয়েটি প্রাণপণ চেষ্টা করছে নিজেকে বাঁচানোর। মেয়েটার নখের আঁচড়ে ছেলেটির ডানদিকের কাঁধের জামাটা খানিক ছিঁড়ে গিয়ে কাঁধের জরুলটা বেরিয়ে পড়ে।  আর আরও দুজন ছেলে এই নৃশংস কর্মকাণ্ড দেখে হাসছে। ধড়ফড়িয়ে উঠে বসে নীলাঞ্জনা। রাজীব ওকে জল খাইয়ে আশ্বস্ত করে বলে, "নতুন জায়গা নতুন পরিবেশ তাই হয়ত এইরকম হচ্ছে। তুমি চিন্তা কোরো না। সব ঠিক হয়ে যাবে। মেডদিটেশন করবে রোজ।" নীলাঞ্জনা বলতে পারে না ও কি জঘন্য স্বপ্ন দেখে রোজ। রাজীব শুধু জানে দুঃস্বপ্ন দেখে। আজ সকালে নিজের বিয়ের অ্যালবাম নিয়ে বসেছে নীলাঞ্জনা।  হঠাৎ একটা ছবিতে চোখ আটকে গেলো ওর। এ কি দেখছে ও?!!  স্বপ্নের সেই হাসি মুখো ছেলে দুটো রাজীবের পাশে!!  না না.... এ... এ কি করে সম্ভব?!  
 
 " নীলা আমার টাওয়েল টা দিও তো আমি স্নানে যাচ্ছি। " রাজীব বলল। 
 অ্যালবাম থেকে চোখ সরিয়ে নীলাঞ্জনা দেখল রাজীব বাথরুমের দিকে যাচ্ছে। ওর ডান কাঁধে ওটা কি?  জরুল না?!! সাথে সাথে একটা ঠান্ডা হাওয়া যেন ফিসফিসিয়ে বলে গেল," একজন ধর্ষক ক্রিমিনাল কখনো স্বামী হতে পারে না। " 
 

 ....... কলমে - টিনা ভট্টাচার্য


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Your comment is valuable to us thank you and please subscribe through email

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলা প্রতিবেদন - ক্ষুদিরাম bengali article on sahid khudiram bose

বাংলা-কবিতা - প্রণমি তোমারে,Bangla kobita pronomi tomare