বাংলা গল্প সনাতন ,bengali story Sanatan,bongo likhon
কোমাচ্ছন্ন অবস্থা থেকে একটা পাড়া,একটা শহর আসলে একটা আস্ত দেশ ধীরে ধীরে কাটিয়ে উঠছে জড়তা, জর্জতাও বলা যায় বৈকি! এক দীর্ঘ সময় ধরে,একটা অদৃশ্য ভারি,নির্দয় হাঁটু চেপে ধরে রেখেছিলো এই সময়ের নিশ্বাস প্রশ্বাস!আসলে একটা রোগ।
এই শতাব্দীর ইতিহাস যে রোগ দেখেনি,কখনো, সেই রোগ মহামারির মতো দমবন্ধ করে রেখেছিলো প্রান।বিভ্রান্ত মানুষ অসহনশীল হয়ে উঠেছিলো।একে অপরের চেয়ে দূরে দূরেও থাকতো।অবিশ্বাসের মুখোশে ঢেকে রাখতো মুখ।
বেশ কিছুদিনের নিম্নচাপের পর,আজকে অনেক আলো,হাওয়াও দিচ্ছে বেশ।সনাতনের মনটা সকাল থেকেই ভালো,বেশ একটা আলো আলো হয়ে আছে! আবার শাক বুড়িমা ওদের গাঁ থেকে দিয়ে গেলো শাপলা,অনেকদিন পর।'মা বোধহয় রাঁধবে!'শাক বুড়িমার নাতি নিমাই কৈবর্ত, সনাতনের সহপাঠী,বন্ধু খুব দুজনে!
'এ্যাই সনাতন,সনাতন! কলেজ যাবি তো! আজতো সব খুলছে আবার।''উইলিয়াম গোমস্, ব্যাটা গোয়ার ছেলে, এখন ভালোই বাঙলা বলে!''না রে আজকে যাবো না রে,সুরিন্দর কাকা একবার ডেকেছে।তাই আর সময় পাবো না'সনাতন জানান দেয়।'আসল ঘটনা অন্য,সুরিন্দর কাকার বাড়িতে আজ ঘি এ ভাজা সোনপাপরি হয়েছে,তাই ছাড়াছাড়ির ব্যাপার নেই'সনাতন ভাবে।'যাবি তো ওই, কি যেন মিষ্টি টা খেতে,আমায় বলিস আমিও যাবো!'উইলিয়াম চেঁচিয়ে বলে।এখনো সোনপাপরি কথা টা ঠিক উচ্চারণ হয় না ওর তাই 'মিষ্টি'দিয়ে চালালো।হেসে উঠে ঘাড় হেলায় সম্মতিতে সনাতন।
সুরিন্দর কাকার বাড়ি থেকে ঘুরে আসার পর পুরোনো প্রেম ভীষণ টানছে ওকে। বিরিয়ানি ওর প্রেম।দীর্ঘদিন বিরিয়ানি খাওয়া হয় না,সনাতনের।বিরিয়ানি প্রেমী সনাতন তার বিরিয়ানি প্রেমের প্রতি চরম অধর্ম করেই আসছে অনেকদিন।
কেন বিরিয়ানি খাওয়া,হয়নি, সে অনেক কথা,পড়ে বলা যাবে ক্ষন!
'অন্নপূর্ণা বিরিয়ানি কেবিন' সনাতনের বাঁধা দোকান।দু চার দিন হলো খুলেছে।ভারত আবার তার পুরোনো জায়গায় ফেরত গিয়েছে,অনেক ঝড়ঝাপটার পর।
আজ গিয়েও ফেরত এলো সনাতন।'ধুর!আব্দুল দা আসে নি এখনো!' আব্দুলের হাতের বিরিয়ানি ছাড়া সনাতনের আবার মুখে রোচে না। 'দোকান তো খোলাই থাকছে,ও ফিরুক,পরে একদিন আসা যাবে!'
তালাবদ্ধ অবস্থা থেকে পুরোনো ভারত পাখনা মেলেছে!
লকডাউন চলছিলো,বহুদিন; এটাও কি বলে দিতে হবে?
শৌভিক চ্যাটার্জী
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Your comment is valuable to us thank you and please subscribe through email