পোস্টগুলি

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

Latest news, শীঘ্রই আসছে

ছবি
Latest news , শীঘ্রই আসছে, বঙ্গ লিখন , খবর আমরা খবর নিয়ে আসবো আপনাদের সামনে , যা হবে  ১০০ শতাংশ সত্যি,  Notification টা allow করে, চলতি  ভাষায় লেখা খবর পেয়ে যান আপনার মোবাইল বা কম্পিউটারে সোজাসুজি। আমাদের খবর পাঠাতে বা আমাদের সাথে যুক্ত হতে  যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ এ,বা ইমেইল করুন sanyalsaptarshi57@gmail.com , এ।

কেন ধর্ষকেরা ধর্ষণ করে? Why do rapists-people rape

ছবি
কেন ধর্ষকেরা ধর্ষণ করে? Why do rapists-people rape? ভারতবর্ষকে এক সমীক্ষা, মহিলাদের জন্য পৃথিবীর সবথেকে নিরাপত্তাহীন রাষ্ট্র হিসাবে তুলে ধরে। মহিলাদের জন্য পৃথিবীর সবথেকে নিরাপত্তাহীন রাষ্ট্র ভারত কি না, তা নিয়ে মতবিরোধ থাকতেই পারে, তবে ভারত বর্ষ যে প্রথম ১0 দেশের মধ্যে আসবে, এটা কঠোর সত্য। এখানে বলে রাখা ভালো, ধর্ষণ এর শিকার শুধুমাত্র মেয়েরাই হন না, পুরুষেরাও বিভিন্নভাবে যৌন আগ্রাসনের শিকার হন। সমীক্ষা অনুযায়ী, প্রত্যেক তিনটি মেয়ের মধ্যে একজন যৌন আগ্রাসনের শিকার, আবার প্রত্যেক চারটি ছেলের মধ্যে একজন, কোন না কোনভাবে যৌন আগ্রাসনের শিকার হয়েছেন, নিজেদের জীবন কালে। মহিলা দের প্রতি যৌন আগ্রাসনের পরিসংখ্যান, statistics of sexual harassment faced by Women প্রত্যেক ৫ মহিলার মধ্যে, একজন অন্তত কোন না কোন সময় নিজের জীবনে ধর্ষিত হয়েছেন বা তাদের  ধর্ষণের চেষ্টা করা হয়েছে। প্রত্যেক তিনজনের মধ্যে একজন মহিলা, যিনি ধর্ষণের শিকার হয়েছেন,তখন, যখন তাঁর বয়স ছিল ১১ থেকে ১৭ বছরের মধ্যে। প্রত্যে ৮ জনের মধ্যে, একজন মহিলা যিনি ধর্ষণের শিকার হয়েছেন, তখন,যখন তাঁর বয়স ছিল ১০ বছরের নিচে। পুরুষদের প...

বাংলা-কবিতা - প্রণমি তোমারে,Bangla kobita pronomi tomare

ছবি
বাংলা-কবিতা - প্রণমি তোমারে,Bangla kobita pronomi tomare, Bengali poem- Pranami Tomare। উদ্দেশ্য - এই কবিতাটি বাংলা তথা ভারতের রূপকার, যার লেখা বই ' বর্ণপরিচয়' এর সাথেই আমাদের বাংলা ভাষার অক্ষর পরিচয় শুরু হয়, সেই মহামানব ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় কে উদ্দেশ্য করে। A Tribute to Sri Ishwar Chandra Vidyasagar প্রণমি তোমারে দ্বিশতবর্ষে বিদ্যাসাগর ফিরে দেখো একবার, তোমার সুদীর্ঘ পথের হয়নি অবসান তুমি চলেছ মাইলফলক ঘিরে গ্রাম হতে শহরে। মেঘলা আকাশে হাঁসেরা জলে ভাসে, তোমার বর্ণপরিচয় বন্ধন থেকে ফিরে আসে অক্ষরেরা পরস্পরে গ্রন্থি রচনা করে। শিশু শিক্ষা, নারী শিক্ষা পূর্ণতা যাচনা করে তোমা হতে। এখনো আকাশে কালো মেঘের আনাগোনা বাতাসে ভাসে দূষণ, শতাব্দি হতে শতাব্দি পরে সতীর দোহাই দিয়ে রূপ কানোয়ার আজও মরে। যারা পেয়েছিল বরাভয়, করুণাময় হয়ে যাদের দিয়েছিলে আশ্রয়, তাদেরই বংশধরেরা আজও তোমায় দ্বিখন্ডিত করে। কিন্তু এখনো যে কার্মাটারের নন্দনকানন আহ্বান করে তোমারে, তোমার মহাবিদ্যা, চেতনায়, ভাসিয়ে নিয়ে যাও বর্তমানে রে। সাগরে জাহাজ ভাসে তোমার দ্রিঢ়তা আর বিশাল হৃদয়ের পরশে কালিমা ধুয়ে দিয়ে ...

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল প্যারিস। আতঙ্কে সারা শহর। করোনা ভাইরাসের প্রকোপ এর মাঝেই জঙ্গী হামলা? Sudden blast rocked Paris spreading fear of terrorist attack, caused by Rafael jet flying at supersonic speed, bongolikhon

ছবি
হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল প্যারিস। আতঙ্কে সারা শহর। করোনা ভাইরাসের প্রকোপ এর মাঝেই জঙ্গী হামলা? Sudden blast rocked Paris spreading fear of terrorist attack, caused by, Rafael jet flying at supersonic speed, bongolikhon  কয়েক বছর আগের পুরনো রক্তাক্ত স্মৃতি হঠাৎই আবার তাজা হয়ে উঠল প্যারিস বাসির মনে। আচমকাই কেঁপে উঠলো, সিটি অফ লাভ (city of love Paris) প্যারিস। রাস্তাজুড়ে কাচের ভাঙা টুকরো ও পাখিদের ভয়ার্ত চিৎকার এর মধ্যে প্যারিস বাসি যখন কি হয়েছে দেখতে রাস্তায় বেরিয়ে এসেছে তখন তাদের মনে একটাই প্রশ্ন, আবার কি জঙ্গি হামলা হলো? (Terrorist attack on Paris caused blast?) ঘনঘন ফোন যায় ফ্রান্সের পুলিশ ডিপার্টমেন্টে যেখান থেকে বেরিয়ে আসে আসল সত্য। জঙ্গী হামলা নয় বরং একটি রাফায়েল জেট প্লেন শব্দের থেকে বেশি গতিতে প্যারিস শহরের ওপর দিয়ে উড়ে যাওয়ার জন্যই এই বিপত্তি।  (a supersonic plane flying above the speed of sound caused this incident) 2016 সালে একদিনে বিভিন্ন এলাকায় নাশকতামূলক হামলায় প্রায় শতাধিক মানুষ জীবন হারিয়ে ছিলেন এই প্যারিসেই। সম্প্রতি ছুরি নিয়ে হামলা চালায় এক ...

মুম্বাইয়ের অভিনেতা Akshat Utkarsh আত্মহত্যা করেছেন ( commits suicide)?.

ছবি
মুম্বাইয়ের অভিনেতা Akshat Utkarsh আত্মহত্যা করেছেন ( commits suicide?. মুম্বাইয়ের অভিনেতা Akshat Utkarsh, কে মৃত পাওয়া যায় তার ফ্ল্যাটে প্রাথমিক অনুমান অনুযায়ী অভিনেতা Akshat Utkarsh suicide করেছেন, যদিও তার পরিবারের সদস্য এটিকে সুপরিকল্পিত হত্যা (murder) বলে দাবি করছে। সুশান্ত সিং রাজপুতের মত akshat utkarsh ও বিহার থেকে এসেছিলেন, 26 বছর বয়সী এ অভিনেতা Akshat Utkarsh মুম্বাইয়ের আন্ধেরি অঞ্চলের একটি ভাড়া করা ফ্ল্যাটে থাকতেন, যেখান থেকে Akshat Utkarsh এর মৃতদেহ আবিষ্কৃত হয়। বলি পুলিশের অনুযায়ী Akshat কাজ না পাওয়ার কারণে অভিনেতা Akshat ডিপ্রেশনের শিকার হন সেখান থেকেই আত্মহত্যার সিদ্ধান্তে আসেন। যদিও তার পরিবার এই পুরো ব্যাখ্যাকেই নস্যাৎ করে দিয়েছে তাদের মতে Akshat এর পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। অভিনেতার বিদেহী শরীফ আজ মঙ্গলবার বিহারের মুজাফফরপুর তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রের খবর অনুযায়ী Akshat এক মহিলা বন্ধুর সাথে থাকবেন আন্ধেরি ওই ফ্ল্যাটে, রুমমেটের বয়ান অনুযায়ী Akshat রবিবার রাত পর্যন্ত খুবই সাধারণভাবে ব্যবহার করেছে তার সাথে প্রতিদিন বিভিন্ন বিষয় ...

চাকরি,chakri,struggle of govt job candidates,west bengal

ছবি
চাকরি,chakri,struggle of govt job candidates, west bengal,bongo likhon চাকরির/(chakrir) জন্য পড়ার লাইনে আসার আগে আমি নানা দিকে ঢু মেরে দেখেছি, কিছুদিন হাওয়া খেয়েছি, আর সহজ রাস্তা খুঁজে বেড়িয়েছি। এইসব চক্করে পড়ে যখন অনেকটা বয়স হয়ে গেছে তখন টনক নড়েছে। যাই হোক, তার পরে কেমন কাটছিল দিনগুলো তার একটা বর্ণনা দিই তোমাদের। বছর দুয়েক বাড়িতে বসে আছি, কোথাও বের হই না, পাড়ায় বট গাছের নীচে চায়ের দোকানে আড্ডাও মারতে যাই না, আত্মীয় বাড়ি ও অনুষ্ঠান বাড়িতে নমস্কার দিয়েছি। তবে আমার কিছু ভাই আছে, তাদের সাথে ফুটবল খেলাটাই একমাত্র মনোরঞ্জন ছিলো। আর ছিলো পড়ার ব‍্যাচের দাদা ও বন্ধুরা। তারা কেউ সাফল্য পেয়েছে, অন‍্যরা দোরগোড়ায় এবং এখানে বর্ণিত অবস্থায় লড়াই চালিয়ে যাচ্ছে। যাই হোক, এই সুবাদে আমার যেটা ক্ষতি হলো সেটা হলো, সকলেই জেনে গেলো আমি চাকরির জন্য পড়ছি। ব‍্যাস্, এবার শুরু অমার ভালো মন্দ খোঁজ নেবার নামে নিত‍্যদিন মানসিক অত‍্যাচার।  আমি বরাবরই জলদি ঘুমাই ভোরে উঠি। তার পরে  কিছুক্ষণ বইপত্র নাড়াচাড়া করে ব্রাশ হাতে বাড়ির সামনে হাঁটাহাঁটি করতে বের হতাম। খালি পায়ে হালকা ভেজা নরম ঘাসের ওপর হাঁটালে মনটা খুশী...

নবীন - প্রবীণ ,Nobin-Probin,Bangla golpo-probondho,bongo-likhon

ছবি
নবীন - প্রবীণ, Nobin-probin, bongo likhon আরম্ভের জন্য সৃষ্টি হয় নাকি ধ্বংসের জন্য আরম্ভ ???? পুরোনো কে সরে যেতে হয় নতুন কে স্থান দেওয়ার জন্য ; সময় এর সাথে খাপ খাওয়াতে না পারা পুরোনো নাকি বাতিলের ঘরে চলে যায় কিন্তু নতুন ও তো আকাশ থেকে পড়ে না ; পুরোনো এর গর্ভ থেকে জন্ম নেওয়ার সময় অজান্তেই তাঁর থেকে পুষ্টি সংগ্রহ করে নেয় নতুন । ছানা থেকে তৈরি সব মিষ্টির রূপ এক না হলেও উপাদান যে এক । বয়স্ক বা প্রাচীনপন্থী মানুষের কিছু না জানা টা যদি নতুনের অহংকারে তাচ্ছিল্য করি কে বলতে পারে বয়েস কালে আমার কিছু না জানা টা আরো বেশি তাচ্ছিল্যের মুখোমুখি হবে না !!!!! জানা অজানা প্রাচীন নবীন সবটাই যে কারোর সাপেক্ষে । বাঁশবনের শিয়াল রাজা যেমন সুন্দর বনের খবর রাখে না তেমন গোটা জগতের সামগ্রিক খবর না রেখেই কয়েকজনের চেয়ে বেশি জেনেই হয়ে উঠি স্বঘোষিত বুদ্ধিজীবী । পুরোনোর কি একার দায়িত্ব নতুনের সাথে খাপ খাওয়ানোর ???? নতুন যদি নব যৌবনের গর্বে গর্বিত হয়ে নিজের আগামী কাল কে ভুলে যায় তবে পুরোনো হলে তার অনাদর আরো সাংঘাতিক হতে পারে !!!!!!!! কলমে অভিষেক সিংহ রায় অভিষেক সিংহ রায় এর অন্যান্য লেখা