পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

Latest news, শীঘ্রই আসছে

ছবি
Latest news , শীঘ্রই আসছে, বঙ্গ লিখন , খবর আমরা খবর নিয়ে আসবো আপনাদের সামনে , যা হবে  ১০০ শতাংশ সত্যি,  Notification টা allow করে, চলতি  ভাষায় লেখা খবর পেয়ে যান আপনার মোবাইল বা কম্পিউটারে সোজাসুজি। আমাদের খবর পাঠাতে বা আমাদের সাথে যুক্ত হতে  যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ এ,বা ইমেইল করুন sanyalsaptarshi57@gmail.com , এ।

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল প্যারিস। আতঙ্কে সারা শহর। করোনা ভাইরাসের প্রকোপ এর মাঝেই জঙ্গী হামলা? Sudden blast rocked Paris spreading fear of terrorist attack, caused by Rafael jet flying at supersonic speed, bongolikhon

ছবি
হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল প্যারিস। আতঙ্কে সারা শহর। করোনা ভাইরাসের প্রকোপ এর মাঝেই জঙ্গী হামলা? Sudden blast rocked Paris spreading fear of terrorist attack, caused by, Rafael jet flying at supersonic speed, bongolikhon  কয়েক বছর আগের পুরনো রক্তাক্ত স্মৃতি হঠাৎই আবার তাজা হয়ে উঠল প্যারিস বাসির মনে। আচমকাই কেঁপে উঠলো, সিটি অফ লাভ (city of love Paris) প্যারিস। রাস্তাজুড়ে কাচের ভাঙা টুকরো ও পাখিদের ভয়ার্ত চিৎকার এর মধ্যে প্যারিস বাসি যখন কি হয়েছে দেখতে রাস্তায় বেরিয়ে এসেছে তখন তাদের মনে একটাই প্রশ্ন, আবার কি জঙ্গি হামলা হলো? (Terrorist attack on Paris caused blast?) ঘনঘন ফোন যায় ফ্রান্সের পুলিশ ডিপার্টমেন্টে যেখান থেকে বেরিয়ে আসে আসল সত্য। জঙ্গী হামলা নয় বরং একটি রাফায়েল জেট প্লেন শব্দের থেকে বেশি গতিতে প্যারিস শহরের ওপর দিয়ে উড়ে যাওয়ার জন্যই এই বিপত্তি।  (a supersonic plane flying above the speed of sound caused this incident) 2016 সালে একদিনে বিভিন্ন এলাকায় নাশকতামূলক হামলায় প্রায় শতাধিক মানুষ জীবন হারিয়ে ছিলেন এই প্যারিসেই। সম্প্রতি ছুরি নিয়ে হামলা চালায় এক ...

মুম্বাইয়ের অভিনেতা Akshat Utkarsh আত্মহত্যা করেছেন ( commits suicide)?.

ছবি
মুম্বাইয়ের অভিনেতা Akshat Utkarsh আত্মহত্যা করেছেন ( commits suicide?. মুম্বাইয়ের অভিনেতা Akshat Utkarsh, কে মৃত পাওয়া যায় তার ফ্ল্যাটে প্রাথমিক অনুমান অনুযায়ী অভিনেতা Akshat Utkarsh suicide করেছেন, যদিও তার পরিবারের সদস্য এটিকে সুপরিকল্পিত হত্যা (murder) বলে দাবি করছে। সুশান্ত সিং রাজপুতের মত akshat utkarsh ও বিহার থেকে এসেছিলেন, 26 বছর বয়সী এ অভিনেতা Akshat Utkarsh মুম্বাইয়ের আন্ধেরি অঞ্চলের একটি ভাড়া করা ফ্ল্যাটে থাকতেন, যেখান থেকে Akshat Utkarsh এর মৃতদেহ আবিষ্কৃত হয়। বলি পুলিশের অনুযায়ী Akshat কাজ না পাওয়ার কারণে অভিনেতা Akshat ডিপ্রেশনের শিকার হন সেখান থেকেই আত্মহত্যার সিদ্ধান্তে আসেন। যদিও তার পরিবার এই পুরো ব্যাখ্যাকেই নস্যাৎ করে দিয়েছে তাদের মতে Akshat এর পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। অভিনেতার বিদেহী শরীফ আজ মঙ্গলবার বিহারের মুজাফফরপুর তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রের খবর অনুযায়ী Akshat এক মহিলা বন্ধুর সাথে থাকবেন আন্ধেরি ওই ফ্ল্যাটে, রুমমেটের বয়ান অনুযায়ী Akshat রবিবার রাত পর্যন্ত খুবই সাধারণভাবে ব্যবহার করেছে তার সাথে প্রতিদিন বিভিন্ন বিষয় ...

Latest news, শীঘ্রই আসছে

ছবি
Latest news , শীঘ্রই আসছে, বঙ্গ লিখন , খবর আমরা খবর নিয়ে আসবো আপনাদের সামনে , যা হবে  ১০০ শতাংশ সত্যি,  Notification টা allow করে, চলতি  ভাষায় লেখা খবর পেয়ে যান আপনার মোবাইল বা কম্পিউটারে সোজাসুজি। আমাদের খবর পাঠাতে বা আমাদের সাথে যুক্ত হতে  যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ এ,বা ইমেইল করুন sanyalsaptarshi57@gmail.com , এ।

চাকরি,chakri,struggle of govt job candidates,west bengal

ছবি
চাকরি,chakri,struggle of govt job candidates, west bengal,bongo likhon চাকরির/(chakrir) জন্য পড়ার লাইনে আসার আগে আমি নানা দিকে ঢু মেরে দেখেছি, কিছুদিন হাওয়া খেয়েছি, আর সহজ রাস্তা খুঁজে বেড়িয়েছি। এইসব চক্করে পড়ে যখন অনেকটা বয়স হয়ে গেছে তখন টনক নড়েছে। যাই হোক, তার পরে কেমন কাটছিল দিনগুলো তার একটা বর্ণনা দিই তোমাদের। বছর দুয়েক বাড়িতে বসে আছি, কোথাও বের হই না, পাড়ায় বট গাছের নীচে চায়ের দোকানে আড্ডাও মারতে যাই না, আত্মীয় বাড়ি ও অনুষ্ঠান বাড়িতে নমস্কার দিয়েছি। তবে আমার কিছু ভাই আছে, তাদের সাথে ফুটবল খেলাটাই একমাত্র মনোরঞ্জন ছিলো। আর ছিলো পড়ার ব‍্যাচের দাদা ও বন্ধুরা। তারা কেউ সাফল্য পেয়েছে, অন‍্যরা দোরগোড়ায় এবং এখানে বর্ণিত অবস্থায় লড়াই চালিয়ে যাচ্ছে। যাই হোক, এই সুবাদে আমার যেটা ক্ষতি হলো সেটা হলো, সকলেই জেনে গেলো আমি চাকরির জন্য পড়ছি। ব‍্যাস্, এবার শুরু অমার ভালো মন্দ খোঁজ নেবার নামে নিত‍্যদিন মানসিক অত‍্যাচার।  আমি বরাবরই জলদি ঘুমাই ভোরে উঠি। তার পরে  কিছুক্ষণ বইপত্র নাড়াচাড়া করে ব্রাশ হাতে বাড়ির সামনে হাঁটাহাঁটি করতে বের হতাম। খালি পায়ে হালকা ভেজা নরম ঘাসের ওপর হাঁটালে মনটা খুশী...

নবীন - প্রবীণ ,Nobin-Probin,Bangla golpo-probondho,bongo-likhon

ছবি
নবীন - প্রবীণ, Nobin-probin, bongo likhon আরম্ভের জন্য সৃষ্টি হয় নাকি ধ্বংসের জন্য আরম্ভ ???? পুরোনো কে সরে যেতে হয় নতুন কে স্থান দেওয়ার জন্য ; সময় এর সাথে খাপ খাওয়াতে না পারা পুরোনো নাকি বাতিলের ঘরে চলে যায় কিন্তু নতুন ও তো আকাশ থেকে পড়ে না ; পুরোনো এর গর্ভ থেকে জন্ম নেওয়ার সময় অজান্তেই তাঁর থেকে পুষ্টি সংগ্রহ করে নেয় নতুন । ছানা থেকে তৈরি সব মিষ্টির রূপ এক না হলেও উপাদান যে এক । বয়স্ক বা প্রাচীনপন্থী মানুষের কিছু না জানা টা যদি নতুনের অহংকারে তাচ্ছিল্য করি কে বলতে পারে বয়েস কালে আমার কিছু না জানা টা আরো বেশি তাচ্ছিল্যের মুখোমুখি হবে না !!!!! জানা অজানা প্রাচীন নবীন সবটাই যে কারোর সাপেক্ষে । বাঁশবনের শিয়াল রাজা যেমন সুন্দর বনের খবর রাখে না তেমন গোটা জগতের সামগ্রিক খবর না রেখেই কয়েকজনের চেয়ে বেশি জেনেই হয়ে উঠি স্বঘোষিত বুদ্ধিজীবী । পুরোনোর কি একার দায়িত্ব নতুনের সাথে খাপ খাওয়ানোর ???? নতুন যদি নব যৌবনের গর্বে গর্বিত হয়ে নিজের আগামী কাল কে ভুলে যায় তবে পুরোনো হলে তার অনাদর আরো সাংঘাতিক হতে পারে !!!!!!!! কলমে অভিষেক সিংহ রায় অভিষেক সিংহ রায় এর অন্যান্য লেখা

বাংলা কবিতা - ভাষা,bangla kobita bhasa,Bengali poem Bhasa,bongo likhon

ছবি
বাংলা কবিতা - ভাষা, Bengali poem Bhasa,bongo likhon তোমায় আর পাঁচটা মন্দির,সিনাগগ বা প্রেমিকা মনে হয়নি কখনোই! তোমায় বাড়ি মনে হয়নি, তোমায় আদিম কোনও কৈলাস নগরীর নিরাপদ আশ্রয় মনে হত। যেখানে কোনও শ্বাপদ দুঃসাহস করবে না আসার! তোমায় বিচারক বা ধর্মযাজক মনে হত। যাঁর কাছে রেখে দেওয়া চলে আমার লড়াই, আমার স্মৃতি,আমার মুক্তি,আমার আলো,আমার ভীতি! আর বিপ্লবোত্তর আমায়... তুমি যাকে আমার গোপন জবানবন্দি বলে, সমক্ষে পাঠ করলে, আসলে তা  সাংকেতিক ভাষা। লেখা ছিল,বলা ছিল.. 'ভালবাসি, ভালবাসি,খুব ভালবাসি!' কলমে - শৌভিক চ্যাটার্জী শৌভিক চ্যাটার্জী এর অন্যান্য লেখা

বাংলা গল্প পরিবর্তন Bengali story that shows how we are affected be the change of our close ones by Abhishek Sinha Roy

ছবি
পরিবর্তিত  পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা সকলেই চাই কিন্তু চেনা মানুষ কিভাবে অচেনা হয়ে ওঠে এবং সেই পরিবর্তনের সাথে মানানো কি কঠিন চিঠি লেখক অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছেন এই গল্পে। গল্পটি আমাদের পরের পেজে আছে নিচের লিংকটি ক্লিক করুন। বাংলা গল্প পরিবর্তন

বাংলা গল্প অবিনাশ পুরোহিত bengali story abhinash পুরোহিত by Sourav sen

ছবি
  বাংলা গল্প অবিনাশ পুরোহিত  সন্ধ্যেটা যেন আজ তাড়াতাড়ি নেমে পড়েছে। অবিনাশ চাটুজ্যে দ্রুত সাইকেলের প্যাডেলে চাপ দিলেন। ছোটো মফস্বলের বড় মন্দিরের প্রধান পুরোহিত তিনি। সত্যনিষ্ঠ পুরোহিত হিসাবে তার নামডাক আছে। এহেন অবস্থায় সন্ধ্যা পূজোর আগে মন্দিরে পৌঁছাতে না পারলে লজ্জার সীমা থাকবে না। আরো জোড়ে সাইকেল ছোটালেন তিনি। মন্দিরে আলো জ্বলে উঠেছে। ছোটো পুরোহিত সন্ধ্যা পূজোর আয়োজন করছেন। কিন্তু মন তার পড়ে আছে দরজার দিকে। অবিনাশ ঠাকুরমশাই তো এতো দেরি করেন না! এদিকে মন্দিরে ভিড় জমতে শুরু করেছে। তিনি সময় এসে না পৌঁছালে তো লজ্জার ব্যাপার ঘটে যাবে। ছোটো পুরোহিত কাজে মন দেওয়ার চেষ্টা করেন। এমন সময় অবিনাশ চাটুজ্যে মন্দিরে ঢোকেন। তাকে দেখে কিছুটা স্বস্তি পায় ছোটো পুরোহিত। অবিনাশ চাটুজ্যে মন্দিরে ঢুকেই পূজায় ব্যস্ত হয়ে পড়েন। ছোটো ঠাকুর খেয়াল করেন অবিনাশ বাবু কেমন গম্ভীর হয়ে আছেন। চোখ গুলো জবা ফুলের মতো লাল। ছোটো পুরোহিত ভাবে তাড়াহুড়ো করে এসেছেন বলে এমন হয়েছে হয়তো। তিনি আর গুরুত্ব দেন না। পূজো শেষ হলে মন্দির ফাঁকা হয়ে আসে। মন্দিরের দরজা বন্ধ করে অবিনাশ চাটুজ্যে ছোটো পুরোহিতকে চলে যেতে ...