বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

Latest news, শীঘ্রই আসছে

ছবি
Latest news , শীঘ্রই আসছে, বঙ্গ লিখন , খবর আমরা খবর নিয়ে আসবো আপনাদের সামনে , যা হবে  ১০০ শতাংশ সত্যি,  Notification টা allow করে, চলতি  ভাষায় লেখা খবর পেয়ে যান আপনার মোবাইল বা কম্পিউটারে সোজাসুজি। আমাদের খবর পাঠাতে বা আমাদের সাথে যুক্ত হতে  যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ এ,বা ইমেইল করুন sanyalsaptarshi57@gmail.com , এ।

বাংলা রহস্য গল্প 'রনজয়ের পরাজয়', Bengali thriller story/novel/golpo 'Ronojoy er porajoy', by sourov sen,bongo likhon

bangla rohosyo golpo ranajay er parajay

বাংলা রহস্য গল্প 'রনজয়ের পরাজয়', Bengali thriller story/novel/golpo 'Ronojoy er porajoy',  by sourov sen,bongo likhon



     ফোনের শব্দে ঘুম ভেঙে যায় রনজয়ের। খাটের পাশের টেবিল থেকে মোবাইলটা নিতে গিয়ে চোখ যায় টেবিল ঘড়িটার দিকে। রাত তিনটে! 
 -- এত রাতে কে ফোন করলো! 
 মোবাইলটা চোখের সামনে আনতেই চমকে ওঠে রনজয়। দীপার নম্বর!  কিন্তু তা কি করে সম্ভব! দীপা তো....... !  কেটে যায় ফোনটা। ফোনটা রেখে বোতল থেকে জল খায় রনজয়। আবার বাজছে ফোনটা। কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে কানে ধরে রনজয়। ওপাশ থেকে কন্ঠস্বর ভেসে আসে, 
 -- 'কেমন আছো রনজয়?'
 রনজয় নিজের কানকে বিশ্বাস করতে পারে না।  এ তো অবিকল দীপার গলা। কিন্তু এ কি করে সম্ভব! দীপাকে তো গত বছর নিজে হাতে খুন করেছে সে। মানালি বেড়াতে গিয়ে পাহাড়ের ধার থেকে ঠেলে ফেলে দেবার পর নিজে কানে সে শুনেছিল দীপার শেষ আর্তনাদ। মানালি থেকে ফিরে দীপার বাবা মায়ের কাছে একটু অভিনয় করে তাদের মেয়ের অ্যাক্সিডেন্টের খবরটা দিতে হয়েছিল এই যা। মা বিশ্বাস করলেও বাবাটা বিশ্বাস করেনি। কেস করে রনজয়ের নামে। কিন্তু পুলিশ কিচ্ছু প্রমান করতে পারেনি এখনো পর্যন্ত। আর পারবেও না। আর কয়েক দিনের মধ্যে কেসটা মিটে যাবে। তারপর সে মুক্ত। বিয়ে করবে তার নতুন বান্ধবী কে। 
 -- 'কি গো চুপ করে আছো কেনো?'
 দীপার কথায় আবার চমকে ওঠে রনজয়। নিজের কান কে বিশ্বাস করতে পারছে না সে। গলা শুকিয়ে আসছে তার। একপ্রকার জোর করেই চিৎকার করে ওঠে রনজয় -- 'আমি নিজে হাতে তোমাকে ধাক্কা দিয়েছিলাম! তুমি বেঁচে আছো কি করে? তোমাকে আবার শেষ করবো আমি....' কথা শেষ হবার আগেই ফোনটা কেটে যায়। 
 ভয়েস রেকডিং যন্ত্রটা বন্ধ করে উঠে পরেন ইন্সপেক্টর সামন্ত। তার যা দরকার ছিল তা তিনি পেয়ে গেছেন। হাতটা বাড়িয়ে দেন দীপার ছোটো বেলার বন্ধু বাচিক শিল্পী সৌগতর দিকে। তাকে ধন্যবাদ দিয়ে বেড়িয়ে পড়েন রনজয়ের বাড়ির উদ্দেশ্যে।

 সৌরভ সেন


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলা রহস্য গল্প 'ক্রিমিনাল', bengali thriller story Criminal by Tina Bhatyacharya, bongo likhon

বাংলা প্রতিবেদন - ক্ষুদিরাম bengali article on sahid khudiram bose

বাংলা-কবিতা - প্রণমি তোমারে,Bangla kobita pronomi tomare