বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

Latest news, শীঘ্রই আসছে

ছবি
Latest news , শীঘ্রই আসছে, বঙ্গ লিখন , খবর আমরা খবর নিয়ে আসবো আপনাদের সামনে , যা হবে  ১০০ শতাংশ সত্যি,  Notification টা allow করে, চলতি  ভাষায় লেখা খবর পেয়ে যান আপনার মোবাইল বা কম্পিউটারে সোজাসুজি। আমাদের খবর পাঠাতে বা আমাদের সাথে যুক্ত হতে  যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ এ,বা ইমেইল করুন sanyalsaptarshi57@gmail.com , এ।

বাংলা-কবিতা - প্রণমি তোমারে,Bangla kobita pronomi tomare

বাংলা-কবিতা - প্রণমি তোমারে,Bangla kobita pronomi tomare, Bengali poem- Pranami Tomare।

উদ্দেশ্য - এই কবিতাটি বাংলা তথা ভারতের রূপকার, যার লেখা বই ' বর্ণপরিচয়' এর সাথেই আমাদের বাংলা ভাষার অক্ষর পরিচয় শুরু হয়, সেই মহামানব ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় কে উদ্দেশ্য করে।
A Tribute to Sri Ishwar Chandra Vidyasagar

Bangla kobita Vidyasagar, Vidyasagar, Bangla kobita pronomi Tomare, manju sanyal Bangla kobita, kobita bongolikhon

প্রণমি তোমারে


দ্বিশতবর্ষে বিদ্যাসাগর
ফিরে দেখো একবার,
তোমার সুদীর্ঘ পথের হয়নি অবসান
তুমি চলেছ মাইলফলক ঘিরে
গ্রাম হতে শহরে।
মেঘলা আকাশে হাঁসেরা জলে ভাসে,
তোমার বর্ণপরিচয় বন্ধন থেকে ফিরে আসে
অক্ষরেরা পরস্পরে গ্রন্থি রচনা করে।
শিশু শিক্ষা, নারী শিক্ষা পূর্ণতা যাচনা করে তোমা হতে।
এখনো আকাশে কালো মেঘের আনাগোনা
বাতাসে ভাসে দূষণ,
শতাব্দি হতে শতাব্দি পরে
সতীর দোহাই দিয়ে
রূপ কানোয়ার আজও মরে।
যারা পেয়েছিল বরাভয়, করুণাময় হয়ে যাদের দিয়েছিলে আশ্রয়,
তাদেরই বংশধরেরা আজও
তোমায় দ্বিখন্ডিত করে।
কিন্তু এখনো যে কার্মাটারের নন্দনকানন
আহ্বান করে তোমারে, তোমার মহাবিদ্যা, চেতনায়,
ভাসিয়ে নিয়ে যাও বর্তমানে রে।
সাগরে জাহাজ ভাসে
তোমার দ্রিঢ়তা আর বিশাল হৃদয়ের পরশে
কালিমা ধুয়ে দিয়ে স্থান দাও তোমার
চেতনার সাগরে।
দ্বিশতবর্ষে বিদ্যাসাগর প্রণমি তোমারে।

কলমে - মঞ্জু সান্যাল/ Manju Sanyal


মঞ্জু সান্যাল,Manju Sanyal, নতুন বাংলা লেখক - লেখিকা, notun bangla lekhok - lekhika, new bengali writer Manju sanyal






মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলা রহস্য গল্প 'ক্রিমিনাল', bengali thriller story Criminal by Tina Bhatyacharya, bongo likhon

বাংলা প্রতিবেদন - ক্ষুদিরাম bengali article on sahid khudiram bose