বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

Latest news, শীঘ্রই আসছে

ছবি
Latest news , শীঘ্রই আসছে, বঙ্গ লিখন , খবর আমরা খবর নিয়ে আসবো আপনাদের সামনে , যা হবে  ১০০ শতাংশ সত্যি,  Notification টা allow করে, চলতি  ভাষায় লেখা খবর পেয়ে যান আপনার মোবাইল বা কম্পিউটারে সোজাসুজি। আমাদের খবর পাঠাতে বা আমাদের সাথে যুক্ত হতে  যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ এ,বা ইমেইল করুন sanyalsaptarshi57@gmail.com , এ।

বাংলা প্রতিবেদন আদর্শবান bengali article on Dr sarvapalli radhakrishnann

life of dr sarvapolli radhakrishnan

বাংলা প্রতিবেদন আদর্শবান

ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তামিলনাড়ু রাজ্যের মাদ্রাজ শহরের অদূরবর্তী তিরুতানি নামক একটি অখ্যাত গ্রামের দরিদ্র ,তামিল ব্রাহ্মণ পরিবারে জন্ম নেন । শোনা যায় তাঁর পিতা চান নি তিনি পূজারি ছাড়া অন্য কিছু হোন : কিন্তু বিশ্বপিতার ইচ্ছা বোধহয় আলাদা ছিল । নিজ অদম্য জেদ আর ঐকান্তিক চেষ্টাতে তিনি পরবর্তী কালে হয়েছিলেন একজন আদর্শ শিক্ষক , দার্শনিক ও একজন ধর্মজ্ঞ মানুষ । ভারতের উপরাষ্ট্রপতি ও রাষ্ট্রপতির পদ ও তিনি অলংকৃত করেছিলেন । ৫ ই সেপ্টেম্বর তাঁর জন্মদিনের তারিখ টি তাঁর ছাত্র-ছাত্রীরা পালন করতে চাইলে তিনি তাদের তা গোটা জাতির "শিক্ষক দিবস " হিসাবে পালন করতে উৎসাহিত করেন । ব্যক্তিপূজোর জয়গান এ বিশ্বাস রাখতেন না রাধাকৃষ্ণন ; তাঁর বিশ্বাস ছিল গোটা শিক্ষক সমাজের প্রতি ।

আজ যেখানে রাজনৈতিক নেতাদের মধ্যে নিজের আখের গুছিয়ে নেওয়া বা আর্থিক সমৃদ্ধি ঘটানোর নির্লজ্জ প্রতিযোগিতা চলে সেখানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি থাকাকালীন তাঁর পাওয়া ভাতার বেশিরভাগটা ই ফিরিয়ে দিয়েছিলেন রাজকোষে । একজন প্রকৃত দেশপ্রেমিক হিসাবে তাঁর মত বিনীত , মার্জিত মানুষকে গর্জে উঠতে দেখি তৎকালীন পাকিস্তানের উদ্ধত আচরণের বিরুদ্ধে । শুধু আদর্শ শিক্ষক হিসাবেই নয় তিনি একজন আদর্শ রাজনীতিবিদ ও ছিলেন । কোনো রাজনৈতিক দলের সমর্থনে উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি পদে মনোনয়ন ঘটলেও কোনোদিন ই তাঁর দৃষ্টি পক্ষপাতে আবৃত ছিল না । তাঁর পথ সত্যের পথ , তাঁর পথ ন্যায়ের পথ ; তৈলমর্দন বা মনজুগিয়ে চলা ছিল তাঁর প্রবলভাবে স্বভাববিরুদ্ধ ।

একজন ধর্মজ্ঞ ও দার্শনিক মানুষ হিসাবে তিনি তাঁর হিন্দু ধর্মের যে উদারনৈতিক ও মহৎ দিকগুলি ফুটিয়ে তুলেছিলেন এতোদিন তা অনেক হিন্দু পন্ডিত মানুষের ও অজানা ছিল । প্রাচ্য-পাশ্চাত্য , রবীন্দ্রনাথ , বেদ-বেদান্ত , হিন্ধুত্ব ইত্যাদি বিবিধ বিষয় ছিল তাঁর গ্রন্থ রচনার মূল বিষয় ।

নিজ প্রতিভার গুনে অলংকৃত করেছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় এ অধ্যাপক , উপাচার্য বা আচার্যের পদ । নিযুক্ত হয়েছেন রাষ্ট্রদূতের পদে ; আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংগঠনে উনি ছিলেন ভারতের প্রতিনিধি ।

বিবিধগুণের ভান্ডার বিনয়ী , সজ্জন , মিষ্টভাষী এই মানুষটা শিখিয়ে গেছেন বাইরের আড়ম্বর এ নয় ; মানুষ সম্মানিত হয় অন্তরের আন্তরিকতায় ও মহিমায় । ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর দৈহিক সত্তার আজ বিনাশ ঘটেছে কিন্তু দেখানো পথ বা আদর্শ চিরকালীন , চিরস্মরণীয় ।

কলমে - অভিষেক সিংহ রায়



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলা রহস্য গল্প 'ক্রিমিনাল', bengali thriller story Criminal by Tina Bhatyacharya, bongo likhon

বাংলা প্রতিবেদন - ক্ষুদিরাম bengali article on sahid khudiram bose

বাংলা-কবিতা - প্রণমি তোমারে,Bangla kobita pronomi tomare