বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

Latest news, শীঘ্রই আসছে

ছবি
Latest news , শীঘ্রই আসছে, বঙ্গ লিখন , খবর আমরা খবর নিয়ে আসবো আপনাদের সামনে , যা হবে  ১০০ শতাংশ সত্যি,  Notification টা allow করে, চলতি  ভাষায় লেখা খবর পেয়ে যান আপনার মোবাইল বা কম্পিউটারে সোজাসুজি। আমাদের খবর পাঠাতে বা আমাদের সাথে যুক্ত হতে  যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ এ,বা ইমেইল করুন sanyalsaptarshi57@gmail.com , এ।

কবিতা - জলধি Bengali poem jaladhi by manju sanyal

bangla kobita online jaladhi manju sanyal

কবিতা - জলধি Bengali poem jaladhi 


শুয়ে আছে শঙ্খ, শুয়ে আছে শুক্তি,
 বুকে নিয়ে মুক্তো
 নীলাভ সমুদ্র মাঝারে
 একা আমি হেঁটে চলি সমুদ্র পাড়ে।
 সমুদ্রচ্ছ্বাস বাহুবন্ধনে বেঁধেছে হৃদয়
 লবণাক্ত জল  জানেনা কি স্রোত তাকে মানায় ।
মাধ্যাকর্ষণ এক   অব্যক্ত প্রেম 
সূর্য আর চাঁদে, 
সমুদ্র মাতাল হয় 
ভেসে যায় জোয়ারের টানে
 আবার গুমড়ে মরে 
দূর হতে কাছে সরে 
ভাটা পড়ে প্রেমে।
 সমুদ্র  স্বরমালা রচনা করে
 আপন খেয়ালে
 ধরা দেয় মাছেদের দলে,
 জলজ উদ্ভিদে, প্রবালে।
 বালু ভূমি দিয়ে হেঁটে যাই
 দূর হতে দূরে 
দুষ্টু কাঁকড়া র দল লুকায়
 বালুর গভীরে
 নোনা মাটি মাখা ভাতের গন্ধ নিয়ে
 ধীবরেরা বাস করে 
সমুদ্র হতে একটু দূরে 
বাতাসে নোনা গন্ধ, ভাতের গন্ধ,
 লবণাক্ত জল আমার সর্বশরীরে 
এপারে দাঁড়িয়ে আমি 
সমুদ্র  ও আছে যে ওপাড়ে।

মঞ্জু সান্যাল


new bengali writer, lekhika

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Your comment is valuable to us thank you and please subscribe through email

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলা রহস্য গল্প 'ক্রিমিনাল', bengali thriller story Criminal by Tina Bhatyacharya, bongo likhon

বাংলা প্রতিবেদন - ক্ষুদিরাম bengali article on sahid khudiram bose

বাংলা-কবিতা - প্রণমি তোমারে,Bangla kobita pronomi tomare