Latest news, শীঘ্রই আসছে
লোকের কাছে সত্য গোপন করার চেষ্টা করে সাময়িক লুকোচুরি খেলা যায় বটে ; কিন্তু নিজের বিবেকের সাথে দীর্ঘসময় লুকোচুরি চলে কি ???? অন্যের কোনো ভুল কে তুলে ধরার আগে নিজের ভুলের মাত্রা বিচার করা জরুরি নয় কি ??? আমার প্রিয় মানুষের ভুল কে আড়াল করা যদি ভালোবাসার ই প্রত্যক্ষ প্রভাব হয় ; তবে ভুলের প্রশ্রয় কি কোনোদিন নিজের দিকে বুমেরাং হয়ে আসতে পারে না ??? সম্মান পাওয়ানোর জন্য কেউ মনোনীত হয় কি ???সম্মান তো অর্জনের বস্তু । লুকোচুরি তে ততক্ষণ ই স্বস্তি যতক্ষণ লুকিয়ে থাকা যায় ; একবার সনাক্ত হয়ে গেলে তখন আবার অন্য কে খুঁজতে লেগে পড়তে হয় । আমাদের পুজো করা সাজপোশাক পড়ানো ঠাকুর যে কাঁচা মাটি দিয়েই তৈরি ; ভাসানের পর আবার সে ফিরে যায় আগের রূপে । তার আগের রূপ আর পরের রূপ কে মিথ্যা ধরে শুধু তার কয়েকদিনের সুসজ্জিত রূপ কেই চূড়ান্ত ধরা যে নিজের কাছেই নিজের ছলনা । কঠিন বা নির্মম সত্যের উপর আরোপিত মিথ্যার প্রলেপ অনেকটা সূর্যদেব কে মেঘে ঢাকার মতোই ক্ষনস্থায়ী ; অচিরেই মিথ্যার অন্ধকার কাটিয়ে বিকশিত হবেই সত্যের সোনালী সূর্যের চিরন্তন আলো ।
কলমে - অভিষেক সিংহ রায়
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Your comment is valuable to us thank you and please subscribe through email