নবীন - প্রবীণ, Nobin-probin, bongo likhon
আরম্ভের জন্য সৃষ্টি হয় নাকি ধ্বংসের জন্য আরম্ভ ???? পুরোনো কে সরে যেতে হয় নতুন কে স্থান দেওয়ার জন্য ; সময় এর সাথে খাপ খাওয়াতে না পারা পুরোনো নাকি বাতিলের ঘরে চলে যায় কিন্তু নতুন ও তো আকাশ থেকে পড়ে না ; পুরোনো এর গর্ভ থেকে জন্ম নেওয়ার সময় অজান্তেই তাঁর থেকে পুষ্টি সংগ্রহ করে নেয় নতুন । ছানা থেকে তৈরি সব মিষ্টির রূপ এক না হলেও উপাদান যে এক । বয়স্ক বা প্রাচীনপন্থী মানুষের কিছু না জানা টা যদি নতুনের অহংকারে তাচ্ছিল্য করি কে বলতে পারে বয়েস কালে আমার কিছু না জানা টা আরো বেশি তাচ্ছিল্যের মুখোমুখি হবে না !!!!! জানা অজানা প্রাচীন নবীন সবটাই যে কারোর সাপেক্ষে । বাঁশবনের শিয়াল রাজা যেমন সুন্দর বনের খবর রাখে না তেমন গোটা জগতের সামগ্রিক খবর না রেখেই কয়েকজনের চেয়ে বেশি জেনেই হয়ে উঠি স্বঘোষিত বুদ্ধিজীবী । পুরোনোর কি একার দায়িত্ব নতুনের সাথে খাপ খাওয়ানোর ???? নতুন যদি নব যৌবনের গর্বে গর্বিত হয়ে নিজের আগামী কাল কে ভুলে যায় তবে পুরোনো হলে তার অনাদর আরো সাংঘাতিক হতে পারে !!!!!!!!
কলমে অভিষেক সিংহ রায়
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Your comment is valuable to us thank you and please subscribe through email